“..উপলব্ধি..’’
“..আমার জীবনে প্রথম নারী এবং নায়িকা,
যার
ঠোঁটে জীবনে প্রথম একেঁছিলাম চুম্বনের আলপনা,
যার
বুকের উষ্ণতা আমার চির আরাধ্য,
যার
নাম হয়তবা আমার কণ্ঠে উচ্চারিত প্রথম শব্দ-
সে
যতোটা আমার, তারচেয়েও
বেশী আপনার!
সে
আমাকে সবসময়
স্নাত করেছে আবেগী চোখের জলে
আর
আপনি আমাকে আলোকিত করেছেন আপনার
সূর্যালোকে।
সে
আমাকে তার
দীঘল চুলের বেণীর মতোই স্নিগ্ধ বাধঁনে
বেধে রেখেছে আমার
হাত-পা-বুক-কোমর;
আর
আপনি প্রবাহিত করেছেন আমাকে ঝর্নাধারার মতো,
আমাকে
উৎসারিত করেছেন গজলের মতো-
সীমাবদ্ধতায়
নয়, বিশুদ্ধতার
ছকে।
আপনি কখনোই আমাকে
বিরত
করেন নি কোনো কিছু করা থেকে,
আপনি
কখনোই চাননি আমি শুধু তত্ত্বীয় দিকটুকু জানি
আর
তাই আজ আমার ক্ষুধা পৃথিবীর মানচিত্রের মতোই বিশাল।
'উৎসাহ' এবং 'প্রশংসা' শব্দদু'টির গন্ধ এবং রঙ
ঠিক
আপনার মতো কারন আপনার কাছ থেকেই
এই
শব্দদু'টির
প্রয়োগ এবং ফলাফল
আমি
পূর্ণাঙ্গ ভাবে শিখেছি।
এভারেস্ট আমি দেখিনি
কিন্তু আমার চোখে
পৃথিবীর
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
আপনার অনবনত মাথা -
ক্ষমতার
অপপ্রয়োগের সামনে,
মিথ্যার
মুখোশের সামনে,
লোভের
প্রাচুর্যের সামনে;
আমার
শ্রবণে আসা সবচেয়ে মধুর শব্দ -
দুর্যোগের
রাতে দরজার বাইরে পাপোশে
আপনার
জুতাজোড়া ঘষার আওয়াজ;
আমার দৃষ্টিতে
সর্বাধিক সুদর্শন আপনার মুখায়ব;
ঘুম
ভাঙ্গা সকালে জানালা গলে আসা রোদের চেয়েও
বেশি
আকাঙ্ক্ষিত - আপনার
ভারী কণ্ঠস্বর।
সে আমাকে শিখিয়েছে আবেগ,
সে আমাকে শিখিয়েছে আবেগ,
আপনি
শিখিয়েছেন যুক্তি;
সে
আমাকে শিখিয়েছে মুঠো করে ধরা,
আপনি
শিখিয়েছেন হাতের তালুতে পৃথিবী তৈরী করা;
সে
আমাকে পাখি দেখিয়েছে,
আপনি
দেখিয়েছেন পাখির স্বাধীনতা;
সে
আমাকে আকাশ দেখিয়েছে,
আপনি
দেখিয়েছেন আকাশের বিশালতা!
সে আমার 'অক্ষমতায়' হাহাকার করেছে;
সে আমার 'অক্ষমতায়' হাহাকার করেছে;
আপনি
এসে আলতো
করে তুলে নিয়ে গেছেন ‘অ’
এবং
তাকে রূপান্তরিত করেছেন 'ক্ষমতায়',
সে একটু একটু
করে গড়ে তুলেছে আমার চোখ,
নাক, ভ্রু,হাত, পা - আমার
অঙ্গপ্রত্যঙ্গ ;
আপনি
গড়ে তুলেছেন আমার
বোধ, আমার
সত্ত্বা!
সে আমার জন্য যেভাবে বারবার কান্নায় ভেঙ্গে পড়েছে,
আপনি
সেভাবে কাঁদেননি;
আপনার
প্রতি আমার
অসংখ্য অমীমাংসিত অভিযোগ রয়েছে
তবু
আমার চোখে আপনি শ্রেষ্ঠ মানুষ;
আপনি
কিছুক্ষণ পরপর দাঁড়িয়েছেন বিশ্রামের অভিনয়ে,
অনেক
দূরত্ব রেখে - যা আসলে
আমাকে
পথ দেখানোর জন্য;
তাই
আপনি আমার সবচেয়ে কাছের মানুষ।
সে হলো আমার 'মা', যে হলো আমার 'শরীর' এর মতো;
সে হলো আমার 'মা', যে হলো আমার 'শরীর' এর মতো;
যা
ছাড়া আমার চারপাশের কাছে আমি 'আমি' নই!
আপনি হলেন আমার 'বাবা', যে হলো আমার বোধের মতো;
আপনি হলেন আমার 'বাবা', যে হলো আমার বোধের মতো;
যা
ছাড়া আমার কাছে আমি 'আমি' নই!..’’