July 04, 2013
May 25, 2013
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো-১’..
“..যখন তুমি ভীষণ একা
শুনতে কি পাওনি -
তোমার হৃদপিণ্ডে আমার
নামের প্রতিধ্বনি?..’’
..‘এলোমেলো-২’..
“..এভাবেই হয়তো
এসে যাবে সেই দিন -
সঙ্গী-ঘেরা কাটবে তোমার;
আমার সঙ্গী-হীন !..’’
..‘এলোমেলো-৩’..
“..সবাই যখন জানতে চায় -
‘কি হতে চাও তুমি?’
ইচ্ছে করে, বলেই ফেলি -
‘তোমার হবো আমি!’..’’
..‘এলোমেলো-৪’..
“..অথচ পা-তোলা মেঘ
দু’চোখ জুড়ে আমার;
যখন দারুণ গর্ভবতী
স্বপ্নে দু’চোখ তোমার!..’’
..‘এলোমেলো-৫’..
“..আমার কাছেই লুকানো আছে
সেই অধরা গন্ধ;
আকাশ-পাতাল যে ফুল খুঁজে
আজকে তুমি অন্ধ!..’’
May 15, 2013
..‘চুমুর ভেতরে আমি ঘুমিয়ে যেতে চাই’..
..‘চুমুর ভেতরে আমি ঘুমিয়ে যেতে চাই’..
“..চুমুর ভেতরে আমি ঘুমিয়ে যেতে চাই
ঘুমের ভেতরেও আমি তোমাকে চুমু খেতে চাই
নির্বাক-সবাক প্রহরে চাই আমার ঠোঁটে তোমার ঠোঁট
উচ্চারিত কবিতা আমার চাই অভ্যন্তরে প্রতিধ্বনিত হোক
কপটতাহীন রমিত শয্যায়
আকাঙ্ক্ষিত শান্ততার অববাহিকায়
তোমার ভেতরে আমি যখন স্বাপ্নিক খুব গাঢ়
এলো চুল - কম্পিত বুক - স্পন্দন যেন আরও
আমি চাই সর্বস্ব তোমার; নাকে-গালে-মুঠোতে
আমি চাই সর্বস্ব তোমার; বুকে-পেটে-চেতনাতে
চাই আত্মসমর্পণ আমার - সুরভিত ভেজা ত্বকে
চাই নিবেদন আমার - দ্বিধাহীন যৌক্তিক আলোকে
ছন্দোবদ্ধ যুগল শরীরে চাই অতলান্তিক আহবান
তৃপ্ত দুর্লভ প্রশ্বাসে চাই তোমাকে আমার সমান
যেন পাই তোমাকে অহর্নিশ এবং তোমার উষ্ণ চুম্বন
আরও চাই ক্লান্ত দু’চোখে তোমায় পেতে নিদ্রিত মুদ্রণ
চুমুর ভেতরে আমি ঘুমিয়ে যেতে চাই
ঘুমের ভেতরেও আমি তোমাকে চুমু খেতে চাই
রমণ এবং রমণোত্তরকালে বিবসনা তোমাকে
চাই বুকের খুব কাছে;
মাংসপিণ্ড নয় - আমি তো জানি তোমার ভাঁজেই
আমার কবিতা লুকানো আছে!..’’
May 12, 2013
..‘এলোমেলো ১ - ৬’..
..‘এলোমেলো ১ - ৬’..
..‘এলোমেলো-১’..
“..তোর দুর্বোধ্য শব্দে
প্রকাশিত রাগ-অভিমান
বুঝতে হলে - আমাকে
হতে হবে রাজা সোলায়মান!..’’
..‘এলোমেলো-২’..
“..অপেক্ষার
কাজল - কালো ভীষণ
যতোটা হৃদয়ে রয়
ততোটা কি হয়
দু’চোখে প্রদর্শন?..’’
..‘এলোমেলো-৩’..
“..ভ্রমন-বিলাসী
আমিও
হতে চাই ইবনে বতুতা;
ঘুরে বেড়াবো শরীরময়
মেলে ধরো তোমার সবটা!..’’
..‘এলোমেলো-৪’..
“..যখন
তোমার উদ্ধত বুক
গোপন সুখে কম্পিত;
তখন আমার স্বাপ্নিক চোখ
জলজ ভীষণ - স্তম্ভিত!..’’
..‘এলোমেলো-৫’..
“..তারপরও তুমি প্রথমা
আমার বুকে শুয়ে;
দ্বিতীয় ঝড়ের আগে
চুলগুলো ছড়িয়ে!..’’
..‘এলোমেলো - ৬’..
“..নীল হয়ে যাই আরও
আরও নীল, আরও নীল হয়ে
অপরাজিতার কাজলে ফুটি;
ফুটি অপরিচিতার হৃদয়ে!..’’
May 08, 2013
"..নীল হয়ে যাই আরও.."
"..নীল হয়ে যাই আরও.."
"..নীল হয়ে যাই আরও, আরও নীল, আরও নীল হয়ে
অপরাজিতায় জন্মে, ফুটি কৃষ্ণচূড়া হয়ে
শিউলির বোঁটা ছোঁওয়া দুধেল জোস্না - লজ্জায়
চলে গেছে ফিরে, গতরাতে ঘোমটা দেয়া আধারে
ঘাসের বুকে নেই, পথের পাশেও নেই
নেই বাতাসের চাদরে - স্তম্ভিত আঁধারে
কারও প্রেম রক্তাক্ত হলো কারও প্রেমের নগ্ন নখরে!
যে ফুলগুলো বিলীন হলো কাল অগোচরে
বিস্মৃতি নয় - সবুজ শাখায়, কিংবা আকাংখিতার গলায়
অথবা থাকার কথা ছিল তাদের শিশির জমা ঘাসের চাদরে
অজস্র উদ্যান থেকে তুলে আনা এ পুষ্পার্ঘ্য
হিজল-তমাল-শরবনের ক্রন্দসী বাতাস
গুমরে গুমরে কাঁদে জানালা আড়ে - অদৃশ্য!
আমার বাগানের সদ্য ফোটা ছোট ছোট ফুল
চেয়ে থাকে নিস্পলক - নরম, তুলতুলে পাপড়ি
মেলে দিয়ে জিজ্ঞেস করে -
'কোন ফুল তুমি?'
নীল হয়ে যাই আরও, আরও নীল, আরও নীল হয়ে
অপরাজিতায় জন্মে,
ফুটি কৃষ্ণচূড়া হয়ে - 'আমি'!.."
April 24, 2013
..‘অনেক দিন পর আজ’..
..‘অনেক দিন পর আজ’..
“..অনেক দিন পর আজ
ফেলে আসা অরণ্যের আলপথে খালি পায়ে হাঁটলাম।
অদ্ভুত একটা শীতল ভালোলাগা ছিল ধমনী-শিরায়;
বাহির ছুঁয়েও যে ভেতর স্পর্শ করা যায় -
আরেকবার উপলব্ধি করলাম।
খুব পরিচিত লাগছিল পাতার ভাঁজে-ভাঁজে, ডালের ফাঁকে-ফাঁকে
লুকিয়ে থাকা প্রিয়দের কণ্ঠস্বর, পায়ের তলায় রুপার দানার মতো
ভেঙ্গে যাচ্ছিলো স্পন্দিত ঘটনাবলীর শুকনো পত্রগুচ্ছ
ছুটে যাওয়া কিশোরীর পিঠে দুলতে থাকা
বেণীর মতো দিক হারানো বাতাস
এলোমেলো করে দিচ্ছিলো কাঙ্ক্ষিত সুবাসে
অবচেতন মনের দীর্ঘশ্বাস জমা বরফ গলে গিয়ে
কখন যে এখানে-সেখানে
স্বচ্ছ ডোবা তৈরী করে রেখেছিল -
বুঝিনি সেখানে এখনও দেখা যেতে পারে
অস্পষ্ট মুখায়বগুলো!
খুব ইচ্ছে করছিলো চোখ বন্ধ করে বৈষম্যহীন অনুভবে
ঐ কণ্ঠগুলোতে অনন্তকাল চুমু খেতে;
ঐ শুকনো পাতার তৈরী পোশাক বানিয়ে
গায়ে জড়িয়ে বুক পকেটে হারানো সুবাস জমা করে
একটু পর পর লুকিয়ে লুকিয়ে গন্ধ নিতে!
আমার ঘরে তো কোন আয়না নেই;
কেন অস্পষ্ট হয়ে যাচ্ছে মুখায়বগুলো?
ওঁরা কি জানে না -
ওঁরাই আমার আয়না?..’’
April 23, 2013
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো-১’..
“..তুই - তুমি - আপনি যেভাবেই ডাকি
ঠোঁটে - মুখে - মুঠোতে নয়
ছোট্ট বুকের পাঁজরতলেই
আমি তাকে রাখি!..’’
..‘এলোমেলো-২’..
“..তুমি আসোনি গতরাতে - তাই
আঁধারে ছিল না ঘ্রাণ;
জোসনা হয়েছিল শয্যাসঙ্গী
অযাচিত - নিষ্প্রাণ!..’’
..‘এলোমেলো-৩’..
“..দালানকোঠা নয়, গাছতলাও নয়
একটু পেতে ঠাই -
এই জীবনে আমি
তোর ভেতরটাকেই চাই!..’’
..‘এলোমেলো-৪’..
“..ভালো লাগে হাসন - লালন
রবীন্দ্র - নজরুল
এবং
হঠাৎ নীরব সঙ্গীত -
তোমার ভেজা চুল!..’’
..‘এলোমেলো-৫’..
“..আমি আছি এবং থাকবো
ঠিক যেমনটা ছিলাম;
নিচ্ছি, নেবো গন্ধ তোমার
ঠিক যেভাবে নিতাম!..’’
Subscribe to:
Posts (Atom)