July 04, 2013
..‘প্রিয়, একটা গল্প বলি শোনো’..
..‘প্রিয়, একটা গল্প বলি শোনো’..
“..প্রিয়, একটা গল্প বলি শোনো –
ছোট্ট বেলায় ঘরহারা কেউ
বনের মাঝে বসত করে
নাম করেছে ‘বুনো’!
ঘোলা জলে তৃষ্ণা মেটে
প্রাণ কি ভরে কভু?
ঝর্না জলের স্বাদ পেতে সে
পথ হারাবে তবু!
পথের কোনও দিক নেই
যেমন নেই সমুদ্রের কোনও বন্দর
ভয় কি প্রিয়,
যদি উঠে আসো –
পথ হারিয়ে পথের উপর?..’’
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো-১’..
“..যে আয়নায় নিজেকে দেখতাম
প্রতি সকালে আমি;
কাল তা ভেঙ্গে হলো অজস্র খণ্ড
দেখি – ভাঙ্গা টুকরায় শুধু তুমি!..’’
..‘এলোমেলো-২’..
“..সে ধরতে বলে তার দুটি হাত
আমায় শক্ত করে;
হাত যে আমার প্রচণ্ড ঘামে
রাখবো ধরে কি করে?..’’
..‘এলোমেলো-৩’..
“..লিখে দিলাম আমার দু’চোখ
যারা দেখতো শুধু তোমাকে;
দেখে যেন কোন অন্য ‘আমি’
আমারি মতো তার ‘তোমাকে’!..’’
..‘এলোমেলো-৪’..
“..বৃষ্টির সাথে আসবে তুমি
অপেক্ষায় ছিলাম বহুদিন;
অবশেষে হলো প্রতীক্ষাবসান –
এলো বৃষ্টি, তুমিহীন!..’’
..‘এলোমেলো-৫’..
“..হয়তো খুঁজিনা তোমায়
যদিও সময় কাটে বিষণ্ণ একা;
অপরিচিতার বুকে যাই ঘুম
অপরাজিতা তোমার – যদি পাই দেখা!..’’
May 25, 2013
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো ১ - ৫’..
..‘এলোমেলো-১’..
“..যখন তুমি ভীষণ একা
শুনতে কি পাওনি -
তোমার হৃদপিণ্ডে আমার
নামের প্রতিধ্বনি?..’’
..‘এলোমেলো-২’..
“..এভাবেই হয়তো
এসে যাবে সেই দিন -
সঙ্গী-ঘেরা কাটবে তোমার;
আমার সঙ্গী-হীন !..’’
..‘এলোমেলো-৩’..
“..সবাই যখন জানতে চায় -
‘কি হতে চাও তুমি?’
ইচ্ছে করে, বলেই ফেলি -
‘তোমার হবো আমি!’..’’
..‘এলোমেলো-৪’..
“..অথচ পা-তোলা মেঘ
দু’চোখ জুড়ে আমার;
যখন দারুণ গর্ভবতী
স্বপ্নে দু’চোখ তোমার!..’’
..‘এলোমেলো-৫’..
“..আমার কাছেই লুকানো আছে
সেই অধরা গন্ধ;
আকাশ-পাতাল যে ফুল খুঁজে
আজকে তুমি অন্ধ!..’’
May 15, 2013
..‘চুমুর ভেতরে আমি ঘুমিয়ে যেতে চাই’..
..‘চুমুর ভেতরে আমি ঘুমিয়ে যেতে চাই’..
“..চুমুর ভেতরে আমি ঘুমিয়ে যেতে চাই
ঘুমের ভেতরেও আমি তোমাকে চুমু খেতে চাই
নির্বাক-সবাক প্রহরে চাই আমার ঠোঁটে তোমার ঠোঁট
উচ্চারিত কবিতা আমার চাই অভ্যন্তরে প্রতিধ্বনিত হোক
কপটতাহীন রমিত শয্যায়
আকাঙ্ক্ষিত শান্ততার অববাহিকায়
তোমার ভেতরে আমি যখন স্বাপ্নিক খুব গাঢ়
এলো চুল - কম্পিত বুক - স্পন্দন যেন আরও
আমি চাই সর্বস্ব তোমার; নাকে-গালে-মুঠোতে
আমি চাই সর্বস্ব তোমার; বুকে-পেটে-চেতনাতে
চাই আত্মসমর্পণ আমার - সুরভিত ভেজা ত্বকে
চাই নিবেদন আমার - দ্বিধাহীন যৌক্তিক আলোকে
ছন্দোবদ্ধ যুগল শরীরে চাই অতলান্তিক আহবান
তৃপ্ত দুর্লভ প্রশ্বাসে চাই তোমাকে আমার সমান
যেন পাই তোমাকে অহর্নিশ এবং তোমার উষ্ণ চুম্বন
আরও চাই ক্লান্ত দু’চোখে তোমায় পেতে নিদ্রিত মুদ্রণ
চুমুর ভেতরে আমি ঘুমিয়ে যেতে চাই
ঘুমের ভেতরেও আমি তোমাকে চুমু খেতে চাই
রমণ এবং রমণোত্তরকালে বিবসনা তোমাকে
চাই বুকের খুব কাছে;
মাংসপিণ্ড নয় - আমি তো জানি তোমার ভাঁজেই
আমার কবিতা লুকানো আছে!..’’
May 12, 2013
..‘এলোমেলো ১ - ৬’..
..‘এলোমেলো ১ - ৬’..
..‘এলোমেলো-১’..
“..তোর দুর্বোধ্য শব্দে
প্রকাশিত রাগ-অভিমান
বুঝতে হলে - আমাকে
হতে হবে রাজা সোলায়মান!..’’
..‘এলোমেলো-২’..
“..অপেক্ষার
কাজল - কালো ভীষণ
যতোটা হৃদয়ে রয়
ততোটা কি হয়
দু’চোখে প্রদর্শন?..’’
..‘এলোমেলো-৩’..
“..ভ্রমন-বিলাসী
আমিও
হতে চাই ইবনে বতুতা;
ঘুরে বেড়াবো শরীরময়
মেলে ধরো তোমার সবটা!..’’
..‘এলোমেলো-৪’..
“..যখন
তোমার উদ্ধত বুক
গোপন সুখে কম্পিত;
তখন আমার স্বাপ্নিক চোখ
জলজ ভীষণ - স্তম্ভিত!..’’
..‘এলোমেলো-৫’..
“..তারপরও তুমি প্রথমা
আমার বুকে শুয়ে;
দ্বিতীয় ঝড়ের আগে
চুলগুলো ছড়িয়ে!..’’
..‘এলোমেলো - ৬’..
“..নীল হয়ে যাই আরও
আরও নীল, আরও নীল হয়ে
অপরাজিতার কাজলে ফুটি;
ফুটি অপরিচিতার হৃদয়ে!..’’
May 08, 2013
"..নীল হয়ে যাই আরও.."
"..নীল হয়ে যাই আরও.."
"..নীল হয়ে যাই আরও, আরও নীল, আরও নীল হয়ে
অপরাজিতায় জন্মে, ফুটি কৃষ্ণচূড়া হয়ে
শিউলির বোঁটা ছোঁওয়া দুধেল জোস্না - লজ্জায়
চলে গেছে ফিরে, গতরাতে ঘোমটা দেয়া আধারে
ঘাসের বুকে নেই, পথের পাশেও নেই
নেই বাতাসের চাদরে - স্তম্ভিত আঁধারে
কারও প্রেম রক্তাক্ত হলো কারও প্রেমের নগ্ন নখরে!
যে ফুলগুলো বিলীন হলো কাল অগোচরে
বিস্মৃতি নয় - সবুজ শাখায়, কিংবা আকাংখিতার গলায়
অথবা থাকার কথা ছিল তাদের শিশির জমা ঘাসের চাদরে
অজস্র উদ্যান থেকে তুলে আনা এ পুষ্পার্ঘ্য
হিজল-তমাল-শরবনের ক্রন্দসী বাতাস
গুমরে গুমরে কাঁদে জানালা আড়ে - অদৃশ্য!
আমার বাগানের সদ্য ফোটা ছোট ছোট ফুল
চেয়ে থাকে নিস্পলক - নরম, তুলতুলে পাপড়ি
মেলে দিয়ে জিজ্ঞেস করে -
'কোন ফুল তুমি?'
নীল হয়ে যাই আরও, আরও নীল, আরও নীল হয়ে
অপরাজিতায় জন্মে,
ফুটি কৃষ্ণচূড়া হয়ে - 'আমি'!.."
Subscribe to:
Posts (Atom)