April 20, 2012
April 17, 2012
..'সুপ্ত কথন'..
..'সুপ্ত কথন'..
“..চন্দ্রালোকে আমার ছায়ার অবয়বে তুমি
স্বল্পদৈর্ঘ্য ভাবনায়, তোমার কেন্দ্রবিন্দু আমি
আমার আছে কূপের মতো গহন অন্ধকার
তোমার আছে স্নিগ্ধ আলো; জোসনা-তারার
আমার আছে পাতার মতো ঝরার ছলা-কলা,
তোমার আছে পেলব ঘাসের সবুজ বৃক্ষতলা
আমার আছে আঁজলায় ধরা জলের মতো স্বপ্ন,
তোমার আছে মাতাল করা বৃষ্টি-ভেজা কণ্ঠ
আমার চুম্বন কালিমার রঙে
নোঙর তোলে, তোমার আঁখি-কোলে
আমার কামনা ছায়ামূর্তি হয়ে
লতার মতো জড়ায়, তোমার শরীর বেয়ে
আমার না পাওয়াগুলো বাষ্পে জমে
তোমার তনু ছুঁয়ে, মেঘজল হয়ে নামে
তুমি কুয়াশাঘেরা ঘাস চাদরে জোসনা ঝরার শব্দ
তোমার অনেক পছন্দের সুগন্ধি ভিড়ে -
আমি ভেজা মাটির গন্ধ
তুমি দৃপ্ত স্বরের আহ্বান মাঝে হঠাৎ জাগা স্পৃহা
তোমার নক্ষত্রসম চোখের পাতায় -
আমি কাজল, সর্বংসহা
তুমি কৃষ্ণচূড়ার 'লজ্জায় লাল', বেহালায় 'মীড়' - এর প্রথমা
আমি জানালা গলে ছুঁয়ে যাওয়া বাতাস -
তোমার ঘরে, দখিনা!..”
“..চন্দ্রালোকে আমার ছায়ার অবয়বে তুমি
স্বল্পদৈর্ঘ্য ভাবনায়, তোমার কেন্দ্রবিন্দু আমি
আমার আছে কূপের মতো গহন অন্ধকার
তোমার আছে স্নিগ্ধ আলো; জোসনা-তারার
আমার আছে পাতার মতো ঝরার ছলা-কলা,
তোমার আছে পেলব ঘাসের সবুজ বৃক্ষতলা
আমার আছে আঁজলায় ধরা জলের মতো স্বপ্ন,
তোমার আছে মাতাল করা বৃষ্টি-ভেজা কণ্ঠ
আমার চুম্বন কালিমার রঙে
নোঙর তোলে, তোমার আঁখি-কোলে
আমার কামনা ছায়ামূর্তি হয়ে
লতার মতো জড়ায়, তোমার শরীর বেয়ে
আমার না পাওয়াগুলো বাষ্পে জমে
তোমার তনু ছুঁয়ে, মেঘজল হয়ে নামে
তুমি কুয়াশাঘেরা ঘাস চাদরে জোসনা ঝরার শব্দ
তোমার অনেক পছন্দের সুগন্ধি ভিড়ে -
আমি ভেজা মাটির গন্ধ
তুমি দৃপ্ত স্বরের আহ্বান মাঝে হঠাৎ জাগা স্পৃহা
তোমার নক্ষত্রসম চোখের পাতায় -
আমি কাজল, সর্বংসহা
তুমি কৃষ্ণচূড়ার 'লজ্জায় লাল', বেহালায় 'মীড়' - এর প্রথমা
আমি জানালা গলে ছুঁয়ে যাওয়া বাতাস -
তোমার ঘরে, দখিনা!..”
..'THE DESIRE-II'..
..'THE DESIRE-II'..
"..Close to your breast
Let me hide and weep
Unable I’m to touch my eyelids though
I just wanna be on you
To have like those early times
A sweet and slumber sleep
Oh, grab me tightly
Let my breath stop
Don’t you know how I felt?
The time you went off?
Let me be there
And have the warmth for aye!
Empty I am shedding all the tears
Know not will thou believe?
There ain’t left a single sigh!.."
"..Close to your breast
Let me hide and weep
Unable I’m to touch my eyelids though
I just wanna be on you
To have like those early times
A sweet and slumber sleep
Oh, grab me tightly
Let my breath stop
Don’t you know how I felt?
The time you went off?
Let me be there
And have the warmth for aye!
Empty I am shedding all the tears
Know not will thou believe?
There ain’t left a single sigh!.."
..'বৈশাখী কবিতা - ৫'..
..'বৈশাখী কবিতা - ৫'..
"..আকাশের মুখ ভার হয়েছে
উড়ছে মেঘের দল;
ঝড়ো হাওয়ায় চুল খুলে দে
এক সাথে সব চল!
বাজতে থাকুক ডুগডুগি আর
কণ্ঠে থাকুক গান;
আঁজলা ভরে কুড়াব আজ
স্বপ্নস্রোতের বাণ!.."
..'অনুকাব্য - ১' ..
..'অনুকাব্য - ১' ..
"..চুল উড়িয়ে, কাজল মেখে
যেদিন পড়বি টিপ;
আঁধার ঘরে জ্বালবো সেদিন
জোনাকি প্রদীপ!.."
.. ‘আমি চাই পেতে তারে’..
.. ‘আমি চাই পেতে তারে’..
“..ছেড়ে যেতে পারো তুমি
ঈষৎ বাঁকানো ঘাস, ঝরা পাতার অর্ঘ্য
অসমাপ্ত কবিতা, অনিমেখ স্বপ্ন
পোড়া দড়ির মুখে বসা মাছির গুঞ্জন
প্রবাহিত জলে ধোওয়া প্রায় সাদা মৃত ইঁদুরের
শরীরে ঝাপটে পড়া নতুন জঞ্জাল
দেয়ালের গায়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকা
হঠাৎ প্রতিধ্বনির জনক টিকটিকির কক্ষপথ
দমকা বাতাসে নুয়ে পড়া হাসনাহেনার কচি শাখা
দপ করে নিভে যাওয়া মাজারের বেশ কিছু মোমবাতি
সলাজ ত্রাসে কম্পিত নববধূর আলোড়িত চুড়ি
কাজলে রাঙা অপরিচিতার চোখে দুর্বোধ্য আহ্বান
দৃষ্টিতে সৃষ্টি নিয়ে অপলক দহন
নয় তোমার; নয় আমার; নয় কারও যেন
জলে, স্থলে, ভেসে বেড়ানো, অবগাহনকালে
সবার মধ্যে অন্যতম ‘অনন্যা’র মতো নয়
সাধারণ, চির সাধারণ ‘অন্যা’র মতো করে
হারিয়ে স্তিমিত তারার আলোকে, এলোমেলো ঘোরে
রহস্যাবৃত কুয়াশা অথবা ঝড়ো প্রান্তরে
প্রত্যাখ্যাত হয়তোবা নয়, হয়তোবা আশাহত
নদীর পাড়ে হেঁটে হেঁটে, ছুঁয়ে ছুঁয়ে ঢেউয়ে ভেজা মাটির
তামাটে শরীরে এঁকে নবান্নের আল্পনা
ছেড়ে যেতে পারো তুমি আমি পারবোনা!
দু’হাতের আঁজলায় শীতল জল নিয়ে
ভেজাবো আমার পিপাসার্ত এ দু’চোখেরে
আর চাপা গুণগুণে ভ্রমরের মতো সুরে
বলবো আমি চাই
চাই পেতে তারে
স্পৃষ্ট হতে চাই তার বজ্রে
পুড়তে চাই তার অনলে
স্নাত হতে চাই তার বর্ষণে
আমি চাই পেতে তারে আমার বিজন ক্ষণে!..”
April 12, 2012
..’এইটুকু জেনো তুমি’..
..’এইটুকু জেনো তুমি’..
“..চোখদুটো বন্ধ করো
রাখো আমার দুটি হাতে
তোমার কোমল দুটি হাত
একটু সাজাতে দাও তোমার দীর্ঘ নখগুলো
আমার ঠোঁটের অদৃশ্য রঙে
তোমার স্নিগ্ধ করতল
অধিকার করুক আমার জোড়া ঠোঁট
তোমার আঙুল, কব্জি, বাহু
আমার ঠোঁটের স্পর্শধারায় স্নাত হোক
চোখদুটো বন্ধ রাখো
লিখতে দাও নতুন ভাগ্যলিপি
তোমার দীপ্ত কপালে
কালি ও কলম হোক আমার দু’ঠোঁট
ছুঁয়ে যেতে দাও নিবিড়ভাবে
নিমীলিত তোমার চোখ
জেগে ওঠা অমূল্য শিশিরকণায়
আদ্র হতে দাও তোমার নাকে
বয়ে যেতে দাও বিস্তীর্ণ সৈকত
তোমার কপোল, আমার ঠোঁটের স্রোতে
শোনাতে দাও ঠোঁটে ধীর লয়ের গজল
শ্রবণে তোমার, যখন
উষ্ণ নিঃশ্বাসে বাজে তবলার বোল
পিপাসার্ত আমার ঠোঁটে নির্বিশেষ
পরাতে দাও গলায় একটি আন্তর নেকলেস
চোখদুটো থাক বন্ধ
তোমার অধর থাকুক বন্দি
দৃষ্টি নয় অনুভূতিতে
মেনে নেবো আমিও – অধরে অধরের বন্দিত্ব!
এভাবেই যাক কেটে কিছুটা সময়
ইন্দ্রিয়গুলো তোমার আমার হোক বশীভূত
আর কিছু তো নয়!
চলে যাওয়া আমার পথে তাকিয়ে
হয়তো দ্বিধাগ্রস্ত তুমি
চুম্বনের অর্থ খুঁজে ক্লান্ত
যেখানে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, কামনা
সবই যেন একীভূত
কোথায় তবে আমার আশ্রয়?
- ভালোবাসার অসামর্থ্য-ই
তুলে ধরে শারীরিক প্রশ্রয়!
পূর্ণ দীঘির টলটলে জল ফেলে
কেন যাচ্ছি চলে আমি?
- সকল প্রার্থনার শেষে ‘আমিন’ যেমন অবশ্যম্ভাবী;
আসবো ছুটে আবার আমি -
এইটুকু জেনো তুমি!..”
Subscribe to:
Posts (Atom)